২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে আদিবাসীর নারীর কাণ্ড

ইস্টার সানডে উপলক্ষে রোববার সদর উপজেলায় পরিষদ পাড়া গ্রামে টুম্পি মিজ নামের এক আদিবাসী নারী এক ছাত্রীর রক্ত পানের চেষ্টা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া স্বর্ণ তিরকি নামের ওই ছাত্রীকে মাদার তেরেসা হোমস এ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোমবার বিকেলে ক্যাথলিক চার্চ হোস্টেলে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঠাকুরগাঁও, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্টার সানডে উপলক্ষে রোববার সদর উপজেলায় পরিষদ পাড়া গ্রামে টুম্পি মিজ নামের এক আদিবাসী নারী এক ছাত্রীর রক্ত পানের চেষ্টা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া স্বর্ণ তিরকি নামের ওই ছাত্রীকে মাদার তেরেসা হোমস এ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোমবার বিকেলে ক্যাথলিক চার্চ হোস্টেলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও ক্যাথলিক চার্চের ফাদার অ্যান্থনি সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানকার আদিবাসীদের মধ্যে এখনও 'ডাইনি প্রথা' চালু রয়েছে। ইস্টার সানডেসহ কোন বিশেষ দিনে তারা এখনও রক্ত পান করে।" তিনি জানান, রক্ত পান করার কারণ জানতে চাইলে টুম্পি তাকে বলেছেন, "আমাকে কেন ফ্রান্সিসকে জিজ্ঞাসা করুন।" ফ্রান্সিস টুম্পির ভাই। ফ্রান্সিসও একবার রক্ত পান করার সময় ধরা পড়েছিল বলে ফাদার জানান। তিনি আরও জানান, গ্রামের প্রধান জন কুজুরের কাছে টুম্পি মিজকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে ফাদার বলেন, সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার মৃত মার্শেদ তিরকির মেয়ে ১০ বছর বয়সী স্বর্ণ তিরকি উপজেলার ক্যাথলিক চার্চের হোস্টেলে থেকে সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। ইস্টার সানডের দিন হোস্টেলের ১০৯ জন ছাত্র-ছাত্রী সিস্টারদের সঙ্গে বেড়াতে বের হয়। এ সময় পাশের পরিষদ পাড়ার আদিবাসী নারী টুম্পী মিজ তাদের পিছু নেয়। বিকেলে কালিক্ষেত্র নামক স্থানে টুম্পি মিজ হঠাৎ স্বর্ণ তিরকির পায়ের একটি ক্ষত স্থানে দাঁত বসিয়ে দিয়ে রক্ত পান করতে থাকে। শিশু স্বর্ণ আতঙ্কিত হয়ে এক পর্যায়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। ঘটনার সময় উপস্থিত সিস্টার অঞ্জলি এক্কা ও শোভাসহ সবাই অনেক চেষ্টার পর ওই নারীকে সরিয়ে দেয়। আহত স্বর্ণাকে সন্ধ্যায় মাদার তেরেসা হোমস এ ভর্তি করা হয়। সিস্টার অঞ্জলি এক্কা ও সুরমা কোরাইয়া জানান, ঘটনার আকস্মিকতায় তারা হতভম্ব হয়ে পড়েন। সোমবার স্বর্ণা তিরকি হোস্টেলের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, টুম্পির মাথায় চুল নেই। স্বর্ণার মা লুইজা কুজুর দিনাজপুর মিশনারি হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। তিনি ঘটনা শুনে ঠাকুগাঁওয়ে এসেছেন। তিনি জানান, মহিলার বয়স আনুমানিক ৪০। মনে সে অপ্রকৃতস্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮১৮ ঘ.