২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি'তে সংঘর্ষের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল: বিশ্ববিদ্যালয় প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছে, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুই উপদলের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছে, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুই উপদলের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। উপাচার্য ড. এস আই খান সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "পুলিশের সামনে ছাত্ররা বিজ্ঞান ভবন থেকে কলা ভবন পর্যন্ত লাঠিসোটা নিয়ে মারামারি করল। পুলিশের কী কিছুই করার ছিল না?" প্রক্টর কাজী আসাদ বলেন, "শনিবারে সংঘর্ষের আগেই আমরা পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করেছিলাম। পুলিশের সামনেই সংঘর্ষ হলো, অথচ পুলিশ নিরব ছিল।" এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। সংঘর্ষ এড়াতে আমাদের চেষ্টার কোনো ত্র"টি ছিল না।" শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ১১ জন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কাজল দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় মগবাজারের রাশমনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ক্যাম্পাস দুই উপদলের মধ্যে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/এমএ/১৮৩৫ঘ.