২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

জয়পুরহাট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- কালাই উপজেলার মাদারীপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৫)। তিনি বর্তমানে কারাগারে আছেন। ২০০৪ সালের ২০ জুন যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পেশায় কসাই আশরাফ আলী গরু জবাই করার ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী মজিদা বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে মজিদার মৃত্যু হয়। এ ব্যাপারে তার মেয়ে রোখসানা পরদিন কালাই থানায় একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.