পাবনা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঁিথয়া উপজেলার করমজা সিএন্ডবি মোড়ে প্রায় ৫০টি কাক মারা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এবং পশুসম্পদ বিভাগ বিষয়টি তদন্ত শুরু করেছে। মৃত কাকের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও জয়পুরহাটে পশু রোগ অনুসন্ধান ও গবেষণাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে ও সোমবার সকালে সাঁিথয়া উপজেলার করমজা সিএন্ডবি মোড়ে প্রায় ৫০টি কাক মারা যায়। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আনা হলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পশুসম্পদ বিভাগকে তদন্তের নির্দেশ দেয়।
এ ব্যাপারে পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত কাক পরীক্ষার জন্য ঢাকা ও জয়পুরহাটে গবেষণাগারে পাঠানো হয়েছে।
বেড়া উপজেলা সংলগ্ন হওয়ায় সেখানকার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ লাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, "কি কারণে কাকগুলো মারা গেছে তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৭ ঘ.
bdnews24