খন্দকার দেলোয়ার জালালী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পটুয়াখালী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আবদুল মান্নান বীরপ্রতীক। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের খেতাব এখন ম্লান হয়ে গেছে দারিদ্র্যের কষাঘাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খন্দকার দেলোয়ার জালালীকে বললেন, "ঋণের টাকা পরিশোধে শেষ পর্যন্ত ভিটেটিও বিক্রি করতে হবে মনে হয়। তাহলে আর মাথা গোঁজার ঠাইটুকুও থাকবে না।"
পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্ব দিকে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চানপুরা গ্রামে আবদুল মান্নানের বাড়ি। ১৯৬৭ সালে তৎকালীর পাকিস্তান সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন। ১৯৭১ এ পদোন্নতি পেয়ে নায়েক হন। সে অবস্থাতেই যুদ্ধের দামামা বেজে উঠলে তাতে সাড়া না দিয়ে থাকতে পারেননি।
আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "১৯৭১ সনের ২৫ মার্চ রাতে চট্টগ্রাম সেনানিবাসে বাঙালি সৈনিকদের ওপর বেলুচ সেনারা অতর্কিত হামলা চালায়। তখন আমরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। এক পর্যায়ে রাতেই অস্ত্র-শস্ত্র নিয়ে সেনানিবাস থেকে আমরা বেরিয়ে পড়ি।"
"বিচ্চিন্নভাবে যুদ্ধ করতে থাকি আমরা। ২৬ ও ২৭ মার্চ চট্টগ্রামের হালিশহরে পাক সেনাদের সঙ্গে আমাদের তুমুল যুদ্ধ হয়। ২৭ মার্চ সীতকুণ্ড এলাকায় পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মর্টার সেলের আঘাতে আমার কোমর ও বাম হাত জখম হয়। ২ মাস চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাই। সেখানে স্থানীয় লোকদের সংগঠিত করে আবার যুদ্ধে নামি। "
ওই সময় বাউফলের কালিশুরী, পটুয়াখালীর প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালিয়ে যান আবদুল মান্নান। একারণে হানাদার বাহিনী মান্নানের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। এ অবস্থায় সমরাস্ত্র সংগ্রহের জন্য ভারতের বনগাঁ ক্যাম্পে ৯ নম্বর সেক্টর কমান্ডার এমএ জলিলের সঙ্গে দেখা করেন আবদুল মান্নান। তার মাধ্যমে সাক্ষাৎ হয় জেনারেল অরোরার সঙ্গে। অস্ত্র-শস্ত্রও পাওয়া যায়।
"জেনারেল অরোরার নির্দেশে যশোরে পাক সেনাদের সাতটি ক্যাম্পে হামলা চালাই। ওই সাহসিক কাজের জন্যই আমাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়।"
১৯৮৮ সনে সেনাবাহিনী থেকে সার্জেন্ট হিসাবে অবসর নেন আবদুল মান্নান। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ৬৫ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা।
বললেন, "যুদ্ধে জখমের জের ধরে কোমর-পেটে প্রায়ই অসহ্য যন্ত্রণা হয়। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। একটি ব্যাংক ও কয়েকটি প্রতিষ্ঠান থেকে কিছু টাকা ঋণ ও পেনশনের চেক বন্ধক রেখে চিকিৎসা করিয়েছি। পুরোপুরি সুস্থ হইনি। এদিকে ঋণের টাকা সুদে-আসলে দেড় লাখ টাকায় গিয়ে ঠেকেছে। টাকা দিতে না পায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে এখন ঘুরছি।"
সাবেক সেনাসদস্য হিসাবে পেনশন পাওয়ায় মুক্তিযোদ্ধা হিসাবে আলাদা ভাতা পান না আব্দুল মান্নান। চিকিৎসার জন্য সেই পেনশনের চেকও বন্ধক দিয়ে দিয়েছেন। বিভিন্ন স্থান থেকে ধার-দেনা করে সংসার চলছে। দশম শ্রেণীতে পড়
bdnews24