২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: জামালপুর ও ঠাকুরগাঁওয়ে ১৬ হাজার মুরগি নিধন

বার্ড ফ্লু সংক্রমিত হওয়ায় জামালপুর সদর ও ঠাকুরগাঁওয়ের পাঁচটি খামারের প্রায় সাড়ে ১৬ হাজার মুরগি নিধন এবং ১২ হাজার ডিম নষ্ট করে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমিত হওয়ায় জামালপুর সদর ও ঠাকুরগাঁওয়ের পাঁচটি খামারের প্রায় সাড়ে ১৬ হাজার মুরগি নিধন এবং ১২ হাজার ডিম নষ্ট করে ফেলা হয়েছে। জামালপুর জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মাজহারুল ইসলামের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সদর উপজেলার ঝাউলা গোপালপুরের এনএস পোল্টি ফার্মে বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় ওই ফার্মের ৫ হাজার মুরগি ও ১২শ ডিম এবং পাশের মান্নান পোল্ট্রি ফার্মের দেড় হাজার মুরগি নিধন ও ৮শ' ডিম নষ্ট করে ফেলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পশু সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র দাসের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, গত ২০ মার্চ রহিমানপুর গ্রামের বন্ধু পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই রাতেই বন্ধু পোল্ট্রি ফার্ম হাজী ব্রিডার্স ও রাজ্জাক ফার্মের প্রায় ১০ হাজার মুরগি মেরে ফেলা হয় এবং প্রায় সাড়ে ৮ হাজার ডিম নষ্ট করে ফেলা হয়। এছাড়া ওই এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ৪৯টি পরিবারের শতাধিক হাঁস-মুরগি-কবুতর নিধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫০ ঘ.