২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই মাসের মধ্যে সপ্তম ওয়েজ বোর্ড'

সরকার নির্ধারিত দুই মাসের মধ্যেই সাংবাদপত্র শিল্পের জন্য একটি যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সপ্তম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নির্ধারিত দুই মাসের মধ্যেই সাংবাদপত্র শিল্পের জন্য একটি যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সপ্তম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিচারপতি হাবিবুর রহমান বলেন, "বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে সাংবাদিকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।" তিনি বলেন, "শুধুামাত্র ওয়েজ বোর্ড গঠন ও ঘোষণাই যথেষ্ট নয়, এর পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমেই ওয়েজ বোর্ড গঠনের স্বার্থকতা নিহিত।" এর পাশাপাশি নিউজ পেপার এমপ্লয়ীজ (কনডিশন অব সার্ভিস) অ্যাক্ট ১৯৭৪ পুর্নবহাল ও মজুরি বোর্ড বাস্তবায়নে প্রতিনিধিত্বশীল একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের ব্যাপারেও মত প্রকাশ করেন তিনি। বিচারপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) ও প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষে শহীদ ইল আলম, মোহাম্মদ ইউসুফ, এম নাসিরুল হক, অঞ্জন কুমার সেন, আলী আব্বাস, এজাজ ইউসুফী, ওমর কায়সার, ইসকন্দার আলী চৌধুরী, মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/২১২০ ঘ.