২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন চালুর বিষয়ে আলোচনা হচ্ছে'

তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন চালুর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

খাগড়াছড়ি, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন চালুর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, "তিন পার্বত্য জেলার মোবাইল ফোন চালুর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। আশা করি শিগগিরই পার্বত্য এলাকায় মোবাইল ফোন চালু হবে।" শুক্রবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় এ কথা বলেন। ইঁদুর বন্যারসহ দুর্যোগপূর্ণ এলাকায় বেশি করে বরাদ্দ দেওয়ার জন্য তিনি জেলা পরিষদসহ সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাকে পরামর্শ দেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হওয়ায় খাগড়াছড়িবাসী তাকে গণসংবর্ধনা দেয়। রাজা দেবাশীষ রায় বলেন, "বর্তমান সরকার নির্বাচন রোডম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য।" এজন্য তিনি সবার সহযোগিতা চান। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমকে দ্রুত নির্মূল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুদিন পর প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সফর করবেন। তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রত্যেকটি জেলা সদর থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুতায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরও উন্নত যোগাযোগের জন্য জেলা সদর থেকে উপজেলার যোগাযোগ ব্যবস্থাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে স