২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল ভিসা বিক্রির অভিযোগে বাগেরহাটে দুজন গ্রেপ্তার

ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির কাছে মালয়েশিয়ার জাল ভিসা বিক্রির অভিযোগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ও বিষ্ণুপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বাগেরহাট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির কাছে মালয়েশিয়ার জাল ভিসা বিক্রির অভিযোগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ও বিষ্ণুপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- পান্নাউল কবীর (৪০) ও আসলাম সরদার (৩৭)। ঢাকার মতিঝিল থানায় 'ডেজার্ট লাইফ ইন্টারন্যাশনাল' নামের একটি রিক্রুটিং এজেন্সির মালিকের মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা যায়নি। তারা হলেন- ঢাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী নিয়াজ, বাগেরহারেটর বিষ্ণুপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিন আকন ও রুহুল আমিনের ছোট ভাই জাহাঙ্গীর আকন। মামলার বাদী ডেজার্ট লাইফ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী জালাল আহমেদ জানান, আটক পান্না ও আসলাম ও পলাতক জাহাঙ্গীর ত্রিশটি ভিসা তার প্রতিষ্ঠানের কাছে ৩৬ লাখ টাকায় বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন। ভিসাগুলো মালয়েশিয়ায় কর্মরত নিয়াজ ও রুহুলের মাধ্যমে পাওয়ার কথা। এরপর ২০০৭ সালের ৫ জুন প্রথম তিন আসামি ১৫টি ভিসার ফটোকপি জমা দিয়ে বাকি ১৫টি ভিসা শিগগিরই দেওয়ার শর্তে ২১ লাখ টাকা নেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, ভিসাগুলো জাল। আসামিরা এরপর টাকা ফেরত বা আসল ভিসা না দিয়ে আত্মগোপণ করেন। বাগেরহাট থানার উপ-পরিদর্শক সঞ্জিত চন্দ্র শীল জানান, মতিঝিল থানার তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পান্না ও আসলামকে আটক করা হয়। শিগগিরই তাদের ঢাকায় পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১০৫ ঘ.