ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে ইউনিয়ন পর্যায়েও খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করার কথা ভাবছে সরকার। ঢাকায় ওএমএসের আওতায় আরও বেশি পরিমাণ চাল বিক্রির পরিকল্পনাও হচ্ছে। এক্ষেত্রে শ্রমিকরা যেন সহজে চাল পেতে পারেন, তা গুরুত্বের সঙ্গে ভাবছে সরকার।
বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান শনিবার সাংবাদিকদের বলেছেন, ঢাকা শহরে ওএমএস কার্যক্রম বাড়ানো যেতে পারে। ইউনিয়ন পর্যায়েও ওএমএস চালু করা যায় কিনা, তাও ভেবে দেখা হচ্ছে।
সচিবালয়ে 'জাতীয় অর্থনীতির গতি প্রকৃতি, অর্থনৈতিক সমস্যা ও প্রতিকার' সংক্রান্ত এক সভা শেষে উপদেষ্টা একথা বলেন।
হোসেন জিল্লুর রহমান বলেন, "ঢাকা শহরে ওএমএস পর্যাপ্ত নয়, এটাকে বাড়ানো যেতে পারে। আগামী এপ্রিল পর্যন্ত এটাকে বাড়িয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টন করার বিষয়ে সভায় প্রস্তাব এসেছে। স্বল্প সময়ের মধ্যে সংশ্লি
bdnews24