২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর হাতে স্বর্ণ ব্যবসায়ী খুন

রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর ছুরিতে মনিরুজ্জামান (৪৫) নামের এক স্বর্ণ ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত মনিরুজ্জামান চাঁদনী চকের বিভিন্ন দোকানে সোনার গহনা সরবরাহ করতেন। তার ভাই কামরুজ্জামান শুক্রবার সকালে এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর ছুরিতে মনিরুজ্জামান (৪৫) নামের এক স্বর্ণ ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত মনিরুজ্জামান চাঁদনী চকের বিভিন্ন দোকানে সোনার গহনা সরবরাহ করতেন। তার ভাই কামরুজ্জামান শুক্রবার সকালে এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন। উত্তরা থানার উপ-পরিদর্শক আমিনুর রশীদ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজমপুর থেকে রিক্সায় উত্তরা ৬ নম্বর সেক্টরে নিজের বাসায় ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী মনিরুজ্জামানের পথ রোধ করে। সবকিছু কেড়ে নেওয়ার পর তার মাথা, বুক ও হাতে ছুরি মেরে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় মনিরুজ্জামানকে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২১৩৫ ঘ.