২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে তিনটি দোকান পুড়ে গেছে

ফকিরহাট বাজারে বৃহষ্পতিবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। বাগেরহাট দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরহাট বাজারের ব্যবসায়ী হারুণ অর রশিদের মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মোমবাতি অথবা মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ছে বলে তাদের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বাগেরহাট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট বাজারে বৃহষ্পতিবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। বাগেরহাট দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরহাট বাজারের ব্যবসায়ী হারুণ অর রশিদের মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মোমবাতি অথবা মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ছে বলে তাদের ধারণা। তিনি জানান, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনা দমকল একসঙ্গে দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মো. জাকির হোসনে আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক এরশাদুল কবীর চৌধুরী জানান, ফকিরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ এর মুদি দোকান থেকে রাত সোয়া একটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময়ে পাশে থাকা আকবর আলীর মুদি দোকান ও হার্ডওয়ার ব্যবসায়ী হাসান লিকুর অন্তরা হার্ডওয়ার পুড়ে যায়। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.