২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমা

যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বীরা আজ শুক্রবার দোল পূর্ণিমা উদযাপন করছেন। সকালে সনাতন ধর্মের ভক্ত-পূজারীরা বিভিন্ন মন্দিরে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমায় আবির দিয়ে উৎসব শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২১( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বীরা আজ শুক্রবার দোল পূর্ণিমা উদযাপন করছেন। সকালে সনাতন ধর্মের ভক্ত-পূজারীরা বিভিন্ন মন্দিরে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমায় আবির দিয়ে উৎসব শুরু করেন। রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমার মূল উৎসব উদযাপিত হচ্ছে। ভক্ত-পূজারিরা মন্দিরে একে অপরকে আবির রঙ দিয়ে কুশল বিনিময় করছেন। শাঁখারী বাজারের মৃণাল কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ দোল পূর্ণিমা হচ্ছে। কাল শনিবার হবে হোলি উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, ঋদ্গেদের সময় ঋষিরা সূর্যের উত্তরায়নে আরম্ভে নতুন বছর শুরু করতেন। এক সময়ে ঋষিদের এ উৎসব দেবতাদের উৎসবে রূপ নেয়। ভগবান শ্রীকৃষ্ণও দোল পূর্ণিমার উৎসবে রং খেলতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমআই/১২৫৫ ঘ.