২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুর মৃত্যু

হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর লঞ্চ ঘাটে বুধবার রাতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বরিশাল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর লঞ্চ ঘাটে বুধবার রাতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তানজিল (৪) লঞ্চঘাট এলাকার জাহাঙ্গীর শিকদারের ছেলে। ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয় নি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৯টার দিকে মেহেন্দিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে এমভি অভিযান লঞ্চ ছাড়ে। লঞ্চটিতে উঠার জন্য ২০/৩০ জন যাত্রী অপর একটি ট্রলারে করে টুমচর লঞ্চ ঘাটে অপেক্ষা করছিল। ঘাটে এসে ভেড়ার আগেই লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারের যাত্রীরা জেলে নৌকায় এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তানজিল ডুবে যায়। রাতেই লাশ উদ্ধার করে তার মা শাহিদা বেগমের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯২৭ ঘ.