২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে জোড়া খুনের মামলায় চারজনের যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার দেবোত্রপুরে জোড়া খুনের মামলায় চোরাকারবারী দলের চার সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বরিশাল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার দেবোত্রপুরে জোড়া খুনের মামলায় চোরাকারবারী দলের চার সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন- আফজাল হোসেন, আব্দুল লতিফ, আলমগীর হোসেন এবং জাহাঙ্গীর হোসেন ওরফে কালা। এরা সবাই পলাতক। একই মামলায় অপর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিউকিউটার (পিপি) মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ১০ নভেম্বর মঠবাড়ীয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবোত্রপুরে সোনা কেনাবেচা নিয়ে চোরকারবারীদের দুটি গ্র"পের সংঘর্ষে ওই গ্রামের আব্দুল মজিদ কারীর ছেলে সিদ্দিকুর রহমান ও তার সহযোগী খলিলুর রহমান নিহত হন। এ ঘটনায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আলী মঠবাড়ীয়া থানায় মামলা করেন। ২০০৭ সালের ২৪ এপ্রিল ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.