ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নকশা জালিয়াতির দায়ে আরেকটি মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও মামলার আরেক আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামানকেও একই মেয়াদের কারাদণ্ড দেয় আদালত।
তাদের দুজনকে আট কোটি ৭০ লাখ ৩৯৪ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় ঘোষণা করেন।
গত ৬ ও ৯ মার্চ নকশা জালিয়াতির আলাদা দুইটি মামলায় আতিকউল্লাহ খানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মাহমুদ হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আতিকউল্লাহ খান মাসুদ রাজধানীর ১০/এ সেগুনবাগিচায় একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য আবেদন করেন। কিন্তু তা নকশা অনুমোদন সংক্রান্ত কমিটির অনুমোদন না নিয়ে রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান ও সাবেক ইমারত পরিদর্শক সোহরাব মিয়া সঙ্গে পরস্পর যোগসাজশে একটি ভুয়া অনুমোদন সংগ্রহ করেন। এতে তারা আর্থিকভাবে আট কোটি ৭০ লাখ ৩৯৪ টাকা লাভবান হয়েছেন।
এটিএম কামরুজ্জামান পলাতক।
মামলায় তিন জনকে আসামি করা হলেও কমিশন তদন্ত শেষে ইমারত পরিদর্শক সোহরাব মিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
যৌথবাহিনী গত বছরের ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে আতিকউল্ল
bdnews24