২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুনিস্ট আরিফুর রহমানকে মুক্তির নির্দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে কার্টুন প্রকাশের দায়ে গ্রেপ্তার কার্টুনিস্ট আরিফুর রহমানকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোসাম্মৎ ইসমত আরা আরিফুরের উপস্থিতিতে তাকে মুক্তির আদেশ দেন। আদেশে বলা হয়, ইতোপূর্বে অভিযুক্তের পক্ষে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। মামলার বাদি তেঁজগাও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম আদালতে উপস্থিত নেই। তিনি গত বছরের ২৮ নভেম্বর পূর্ব তিমুরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে কার্টুন প্রকাশের দায়ে গ্রেপ্তার কার্টুনিস্ট আরিফুর রহমানকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোসাম্মৎ ইসমত আরা আরিফুরের উপস্থিতিতে তাকে মুক্তির আদেশ দেন। আদেশে বলা হয়, ইতোপূর্বে অভিযুক্তের পক্ষে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। মামলার বাদি তেঁজগাও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম আদালতে উপস্থিত নেই। তিনি গত বছরের ২৮ নভেম্বর পূর্ব তিমুরে গেছেন। বিচারক বলেন, "জানে আলমকে আদালতে হাজির হয়ে মামলা প্রমাণের জন্য বারবার নোটিশ করা হয়েছে। কিন্তু তিনি উপস্থিত হননি। তাই অভিযুক্ত পক্ষের খালাসের আবেদন পর্যালোচনা করে অবস্থার সার্বিক বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় খালাসের আবেদনটি মঞ্জুর যোগ্য। তাই অভিযুক্তকে খালাস দেওয়া হোক।" প্রথম আলোর অধুনালুপ্ত রম্য সাময়িকী আলপিনে গত বছরের ১৭ সেপ্টেম্বর 'নাম' শীর্ষক একটি ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়। ২০ সেপ্টেম্বর মো. জানে আলম বাদী হয়ে আরিফুরের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ২৯৫ ক ধারায় মামলা দায়ের করেন। ১৮ সেপ্টেম্বর আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হলে তাকে হাকিমের সামনে হাজির না করেই কোর্ট হাজত থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আরিফকে কারাগার থেকে আদালতে আনা হয়। গত ২৫ ফেব্র"য়ারি আইনজীবী সারা হোস