চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের বন্দর থানার মাইলের মাথা এলাকার এক পরিবারের পাঁচ জন।
বুধবার সকালে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে।
আক্রান্তরা হলেন, নাসিমা বেগম(৪৫), সাফিয়া বেগম(২০), আসমা আক্তার(১৮), রফিকুল ইসলাম(৩০) ও শহীদুল (২৬)। এরা সকলেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশংকামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইলের মাথা এলাকার তাহের কলোনির এক বাসার ওই পাঁচ সদস্য মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তারা এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১০ ঘ.
bdnews24