২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহেদা ওবায়েদসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দুর রহামনের স্ত্রী ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহেদা ওবায়েদসহ ১৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দুর রহামনের স্ত্রী ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহেদা ওবায়েদসহ ১৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন কমিশনের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিকী। মামলার অন্য আসামিরা হলেন, শিক্ষা বোর্ডের সাবেক সিবিএ সভাপতি ও এখনকার সেকশন অফিসার মোর্শেদ মোহাম্মদ বজলুল কাদের, সাবেক সচিব হারুণ অর রশীদ, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মোহাম্মদ ফরহাদ, সাবেক উপ পরীক্ষা নিয়ন্ত্রক সুলতানা বেগম, বর্তমান উপ পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হুদা, সাবেক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ, সাবেক সেকশন অফিসার মোয়াজ্জেম হোসেন, আব্দুল গফুর, বর্তমান সেকশন অফিসার আবুল হোসেন, ক্যাশিয়ার মাহবুব আলম মৃধা, কর্মচারি নেতা গোলাম রসুল মোল