ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসিনার একটি চাঁদাবাজির মামলা বাতিলসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু রায় দানকারী বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বের বেঞ্চের রিট ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিন এক আদেশে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের রিট শুনানির এখতিয়ার পরিবর্তন করেন।
এখন থেকে এই বেঞ্চ রিট শুনানির পরিবর্তে এক লাখ টাকার বেশি মানের দেওয়ানি প্রথম আপিল, রিভিশন ও রুল শুনানি গ্রহণ করবে।
নতুন করে রিট মামলা শুনানির এখতিয়ার পেয়েছে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এ এফ এম আবদুর রহমানের বেঞ্চ। আগে এই বেঞ্চে ডেথ রেফারেন্সের শুনানি হতো।
নাঈম মোমিনুর রহমানের বেঞ্চে আগামী ১৯ মার্চ থেকে '৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না করার বৈধতা' চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হওয়ার কথা। ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান রিটটি করেন।
বিচারপতি আবু নাঈমের বেঞ্চ স
bdnews24