২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট শিল্প রক্ষায় ১৮ দফা সুপারিশ

পাট শিল্প রক্ষায় বন্ধ পাটকলগুলো চালু, পাট পণ্য ব্যবহারে আইন প্রণয়ন, চাষীদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করাসহ ১৮ দফা সুপারিশ দিয়েছে পাট-সূতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাট শিল্প রক্ষায় বন্ধ পাটকলগুলো চালু, পাট পণ্য ব্যবহারে আইন প্রণয়ন, চাষীদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করাসহ ১৮ দফা সুপারিশ দিয়েছে পাট-সূতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ সুপারিশমালা তুলে ধরা হয়। সভায় আগামী জুন মাসের আগেই পাট কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 'পাট শিল্প ও শ্রমিক-কর্মচারীদের রক্ষায় করণীয়' শীর্ষক ওই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাট-সূতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ। রাজনৈতিক নেতাসহ অর্থনীতিবিদ, পাট শিল্প সংশ্লিষ্ট সাবেক সরকারি কর্মকর্তা ও শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন। তারা পাট শিল্প রক্ষায় সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "মার্চ মাসে পাট রোপণ শুরু হয়েছে। তাই জুন মাসের মধ্যেই চাষীদের কাছ থেকে পাট কেনার জন্য সরকারকে পর্যাপ্ত অর্থ বরাদ্দে এখনই ব্যবস্থা নিতে হবে। নইলে আমাদের পাট ভারতে পাচার হয়ে যাবে।" তিনি ট্রেড ইউনিয়ন চালু করে পাট-সূতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেন, "পাট শিল্পকে বাঁচাতে হলে বিশ্বব্যাংক ও আইএমএফ এর তাবেদার সরকারের বদলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাংক সমর্থিত সরকার রেখে পাটের শিল্প সমস্যার সমাধান হবে না।" টিআইবি চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "পাট শিল্পকে বাঁচাতে হলে পাটের বহুমুখী ব্যবহারের অনুসন্ধান করতে হবে। পাটের অভ্যন্তরীণ বাজার স