তাজুল ইসলাম রেজা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
গাইবান্ধা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার মুক্তিযোদ্ধা গাটু মিয়া এখন শয্যাশায়ী। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছেন না। কষ্টের জীবন-যাপন নিয়ে তার খুব বেশি দুঃখবোধ নেই। তবে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া তাকে পীড়া দেয়। গাটু মিয়ার একমাত্র মেয়ে রিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবার মুক্তিযোদ্ধা পরিচয় আমাদের জন্য গর্বের। কিন্তু পঙ্গু বাবার অসহায়ত্ব দেখে কষ্ট হয়। মাত্র ৫০০ টাকা ভাতা পান তিনি। মনে হয়, এক জন অসহায় মানুষকে কেউ ভিক্ষা দিয়ে করুণা করছে।
১৯৭১ এ গাটু মিয়া সদ্য কৈশোর পেরিয়েছেন, ১৮ বছর। রাজ মিস্ত্রির কাজ করতেন। সেই কাজেই মার্চে যান ঠাকুরগাঁও জেলায়, একটি বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করতে। সেখানেই শোনেন পাকিস্তানি সেনাদের আক্রমণের কথা।
তারুণ্যদীপ্ত গাটু মিয়া নাম লেখান মুক্তিবাহিনীতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "৩০ মার্চ প্রশিক্ষণের জন্য ভারতে রওনা হই। সেখানে সোল্ডা ও পানিঘাটা এলাকায় দুটি শিবিরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এপ্রিলের শেষ সপ্তাহে প্রশিক্ষণ শেষে ৬ নম্বর সেক্টরের অধীনে এসে দেশে যুদ্ধ শুরু করি।"
কমান্ডার নাজিম উদ্দিন আর সজল উদ্দিনের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা পুলিশ থানা ও হলদিয়া বাড়ি গ্রামে পাক সেনাদের ফাঁড়িতে আক্রমন চালায় মুক্তিবাহিনী। সে লড়াইয়ে গাটু মিয়াও ছিলেন। ওই সময় মুক্তিবাহিনীর আক্রমণে অনেক পাকসেনা হতাহত হয় বলে গাটু মিয়া জানান।
যুদ্ধ শেষে বাড়ি ফেরার কিছু দিন পরই হৃদরোগে আক্রান্ত হন গাটু মিয়া। রাজ মিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে গাইবান্ধা জেলা শহরের নতুন বাজারে খোলা জায়গায় চট বিছিয়ে শুরু করেন তরি- তরকারির ব্যবসা। বছর দশেক আগে ডান হাত-পা পক্ষাঘাতগ্রস্ত হয়। সেই থেকেই একরকম শয্যাশায়ী তিনি। থাকেন শহরের ডেভিড কোংপাড়ায়।
অর্থাভাবে ছয় ছেলে ও এক মেয়েকে লেখাপড়া করাতে পারেননি গাটু মিয়া। ছেলেদের ছোটখাটো ব্যবসায় সংসার কোনও রকমে চলছে। তবে মেয়ের বিয়ে দেওয়া নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।
মুক্তিযোদ্ধাপত
bdnews24