২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুনের গুজবে হুড়োহুড়োতি আহত ২০

নগরীর একটি তৈরি পোশাক কারখানায় রোববার আগুন লাগার গুজবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ নারী শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর একটি তৈরি পোশাক কারখানায় রোববার আগুন লাগার গুজবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ নারী শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- শিউলি (২০), খাদিজা (২৫), শেফালী (২৫), রাশেদা (২০), মনি (২৫), সালমা (২৫), রুবি (২৮), নাজমা (২২), রোজিনা (২৫), লিপি (২২), কুলসুম (২২), নিশা (৩০), পারভীন (২৫), মনোয়ারা (৩২), ফাতেমা (২২), বেবী (২৪) ও কহিনুর (২৫)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক জহির আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে বন্দর এলাকার ডেল্টা ফ্যাশনে আগুন লাগার গুজবে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার ছয় তলার বারান্দায় বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ দেখে শ্রমিকরা আগুন লেগেছে মনে করে তাড়াতাড়ি নিচে নামতে শুরু করে। সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে এবং পায়ের চাপে কমপক্ষে ২০জন আহত হন। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১৬ ঘ.