ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে রোববার বিকেলে বিশেষ কারাগারে দেখা করেছেন তার দুই পুত্রবধূ। প্রায় দু'ঘণ্টা তারা খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাঈদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দুটি গাড়িতে বিকেল ৪টার দিকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে যান।
এরপর সন্ধ্যা সোয়া ৬ টায় আসাদ গেট সংলগ্ন কারাগারের গেট দিয়ে তারা বেরিয়ে আসেন।
দুজনের কেউই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/২০০৩ ঘ.
bdnews24