২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো মওসুমে সারের সংকট নেই: কৃষি সচিব

বোরো মওসুমে চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে সারের কোন সংকট নেই। সার্বিক দিক বিবেচনায় এবার বোরোর বাম্পার ফলন আশা করছে সরকার। রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা সার ও বীজ মনিটরিং সভা শেষে কৃষি সচিব আবদুল আজিজ উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মওসুমে চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে সারের কোন সংকট নেই। সার্বিক দিক বিবেচনায় এবার বোরোর বাম্পার ফলন আশা করছে সরকার। রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা সার ও বীজ মনিটরিং সভা শেষে কৃষি সচিব আবদুল আজিজ উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি সচিব জানান, বোরোর ভরা মওসুমে চট্টগ্রামে প্রয়োজনীয় পাঁচ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। এছাড়া সরকারের কঠোর নজরদারির ফলে মিয়ানমার ও ভারতে ইউরিয়া পাচার অনেকটা কমেছে বলে তিনি মনে করেন। তিনি জানান, চট্টগ্রাম জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে সাত হাজার হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়েছে। এই জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭০ হাজার হেক্টর। এর বদল চাষ হয়েছে ৭৭ হাজার হেক্টর জমিতে। বাম্পার ফলন নিশ্চিত করতে আনুষাঙ্গিক সকল সুবিধাদি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান। বোরো মওসুমে কাক্সিক্ষত ফলনের জন্য এ বছর সরকার সারের ক্ষেত্রে চার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে কৃষি সচিব জানান। জৈবিক নিরাপত্তা (বায়ো সেফটি) নিশ্চিত করে অধিক ফলন নিশ্চিত করতে হাইব্রিড বীজ ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইট ভাটার জন্য যারা জমির উপরের স্তরের মাটি (টপ সয়েল) কেটে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কৃষি সচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, কৃষি স