বরিশাল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শেরে বাংলা নার্সিং ইনস্টিটিউট এ দুই ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ, ভাংচুর হয়েছে
পরে শেরে বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. গোলাম মাওলা বিষয়টি তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দিলে ছাত্রীরা শান্ত হন এবং সেবিকারা কাজে ফিরে যান।
শেরে বাংলা নার্সিং ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী মাধুরী সুতার অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যক্ষা মিনতি মজুমদার তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেন। তিনি তাদের লাথি মারেন বলেও দাবি করেন মাধুরী।
দুই ছাত্রীকে নির্যাতন করা হয়েছে বলে খবর পেয়ে ৬/৭ ছাত্রী অধ্যক্ষার কাছে এর প্রতিবাদ জানান। অধ্যক্ষা তাদেরকেও তার কক্ষে আটকে রাখেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইনস্টিটিউটে অবস্থানকারী এবং হাসপাতালে কর্মরত প্রায় দুই শতাধিক শিক্ষানবিস সেবিকা বিক্ষোভ শুরু করে। তারা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ভাংচুর চালায়।
বিক্ষোভের মুখে অধ্যক্ষা ওই ছাত্রীদেরকে তার কক্ষ থেকে বের করে দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
পরে ছাত্রীরা বিক্ষোভ সহকারে শেরা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. গোলাম মাওলাকে বিষয়টি অবহিত করে। পরিচালকের পরামর্শে ছাত্রীরা তাদের অভিযোগগুলো লিখিতভাবে জানায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা শান্ত হয়।
এ ঘটনার সত্যতা অস্বীকার করে অধ্যক্ষা মিনতি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছর থেকে নার্সিংএ ভর্তির যোগ্যতা এবং কোর্সের মেয়াদ নিয়ে নতুন এবং পুরনো ছাত্রীদের মধ্যে মত পার্থক্য রয়েছে।
এর জের ধরে তাদের মধ্যে দু'টি গ্র"প সৃষ্টি হয়েছে। এই কারণে পুরনো ব্যাচের ছাত্রীরা আন্দোলনের ডাক দিয়েছে।
মাধুরী সুতার জানান, তার সহপাঠী মিতা খানমের বাবা গ্রামের বাড়ি থেকে ১৪ মার্চ নার্সিং হোস্টেলে আসেন। এ সময় তাকে প্রথম বর্ষের ছাত্রী অনামিক এবং সাথী কটাক্ষ করের। ওই দিন তাদেরকে এ বিষয়টি নিয়ে সিনিয়র ছাত্রীরা শাসিয়ে যান।
পরে ওই দুই ছাত্রী বিষয়টি ইনস্টিটিউটের অধ্যক্ষাকে অবহিত করেন। একইসঙ্গে তারা এর বিচার দাবি করেন। শুক্রবার রাতে হোস্টেলের ছাত্রীদের দুটি গ্র"প এর পক্ষে বিপক্ষে অবস্থান নেয়।
এর পরিপ্রক্ষিতে শনিবার সকালের দিকে ইনস্টিটিউটের অধ্যক্ষা মিনতি মজুমদার তার কক্ষে মাধুরী সুতার এবং তার সহপাঠী মিতা খানমকে ঢেকে পাঠিয়ে এই ঘটনা ঘটান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24