২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে চায় তুরস্ক

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তুরস্ক। বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আলী বাবাকান তার দেশের পক্ষে এই আগ্রহের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তুরস্ক। বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আলী বাবাকান তার দেশের পক্ষে এই আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আলী বাবাকান জানান, বাংলাদেশ চাইলে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফান্ড বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আলাপ আলোচনার মাধ্যমে কোন কোন প্রকল্পে এবং খাতে সহযোগিতা হতে পারে তা নির্ধারণ করা যায় বলে তাকে জানান। ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাও বর্তমানে সেনেগালের রাজধানী ডাকারে অবস্থান করছেন। দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে বৃহত্তর সহযোগিতায় পরিণত করার ব্যাপারেও বৈঠকে দুই নেতা একমত হয়েছেন। উল্লেখ্য, আগামী ডিসেম্বরে আঙ্কারায় দু'দেশের মাঝে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/২০২২ ঘ.