২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল আলীম বিটিটিবির নতুন চেয়ারম্যান

মো. আশরাফুল আলীমকে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বিটিটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুল আলীম বুধবার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিটিটিবির সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) হিসাবে কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মো. আশরাফুল আলীমকে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বিটিটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুল আলীম বুধবার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিটিটিবির সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) হিসাবে কর্মরত ছিলেন। ১৯৭৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশল বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন আশরাফুল আলীম। ১৯৭৮ সালে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসাবে বিটিটিবিতে যোগ দেন তিনি। ১ ফেব্র"য়ারি সাবেক চেয়ারম্যান ডি এম মওদুদ চৌধুরি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার পর থেকে চেয়ারম্যানবিহীন ছিল বিটিটিবি। বিটিটিবির চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব জানুয়ারি মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯২৫ঘ.