২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১৯ কেজি গাঁজাসহ দুই জন গ্রেপ্তার

জয়পুরহাটের মঙ্গলবাড়ি-ইসবপুর সড়কের ইসবপুর বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে ১৯ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

জয়পুরহাট, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের মঙ্গলবাড়ি-ইসবপুর সড়কের ইসবপুর বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে ১৯ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, আক্কেলপুর উপজেলার হস্তা বসন্তপুর গ্রামের ফেরদৌস সরদার এবং নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুন্দপুর গ্রামের শরাফত আলী। দুই জনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র‌্যাব-৫ জয়পুরহাট ফাঁড়ির অধিনায়ক মেজর শাহ আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে ইসবপুর বাজার এলাকায় মোটর সাইকেল আরোহী ফেরদৌস ও শরাফতকে তল্লাশি করে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। ওই সময় তাদের গ্রেপ্তার করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৪৩ ঘ.