২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জব্দ পাসপোর্ট ফেরতের নির্দেশ

কারাবন্দি শেখ হাসিনার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত আদেশ দেওয়া হবে। বুধবার বিকালে হাসিনার আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন ও কামরুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. গোলাম রব্বানী এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি শেখ হাসিনার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত আদেশ দেওয়া হবে। বুধবার বিকালে হাসিনার আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন ও কামরুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. গোলাম রব্বানী এ আদেশ দেন। অ্যাডভোকেট সাহারা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার পাসপোর্টটি ফেরত পাওয়া প্রয়োজন। এ জন্য আমরা তার জব্দ করা পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের কাছে আবেদন করি"। তিনি বলেন, "আদালত আজ পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার লিখিত আদেশ পাওয়া যাবে।" গত বছরের ১৬ জুলাই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসা থেকে ধানমন্ডি থানা পুলিশ তার পাসপোর্ট জব্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৭৪২ ঘ.