২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরুল ইসলাম বাবুলের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যমুনা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বাবুলের স্ত্রী ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও তাদের ছেলে মো. শামীম ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বাবুলের স্ত্রী ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও তাদের ছেলে মো. শামীম ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ওই প্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ১৬ মার্চ পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন ফেরতের জন্য দিন ধার্য করেন। নূরুল ইসলাম বাবুলকে এ মামলায় হাজির হতে বলা হয়েছে। গত বছরের ১৯ আগস্ট রমনা থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শারমিন ফেরদৌসী। এজাহারে বলা হয়, দুদক গত বছরের ১৮ ফেব্র"য়ারি নূরুল ইসলাম বাবুলকে তার নিজের ও পরিবারের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিলে ২২ ফেব্র"য়ারি বাবুল তার সম্পদের হিসাব দেন। ওই বিবরণীতে বাবুল তার নিজের, স্ত্রী সালমা ইসলাম, ছেলে মো. শামীম ইসলাম, তিন মেয়ে শরীয়াত তাসরিন, সাবিহা নাজনীন ও সুমাইয়া ইসলামের নামে ৮ কোটি ৮৪ লাখ ২৩ হাজার ৬২৪ টাকার স্থাবর এবং ৬১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৪৮৯ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন। অভিযোগপত্রে বলা হয়, নূরুল ইসলাম বাবুল ৪ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৪১২ টাকার সম্পদ গোপন করেন এবং জ্ঞাত আয়-বহির্ভূত ৫ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৬ শ টাকার সম্পদ অর্জন করে দুদক আইন ও জরুরি ক্ষমতা বিধি মোতাবেক অপরাধ করেছেন। আসামী সালমা ইসলাম ও মো. শামীম ইসলাম যথাক্রমে তাদের স্বামী ও পিতার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অবৈধভাবে অর্জিত জেনেও নিজেদের দখলে রেখে স্বামী ও পিতাকে অপরাধকর্মে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ৮৭ জনকে সাক্ষী করা হয়। গত ৪ মার্চ এ মামলায় শুধূমাত্র বাবুল, সালমা ও শামীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জুরুল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৫০ঘ.