২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর চালকদের ডিজিটাল লাইসেন্স দেবে বিআরটিএ

সনদ জালিয়াতি রোধে চালকদের ডিজিটাল লাইসেন্স দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার তেজগাঁওয়ে বিআরটিএ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনদ জালিয়াতি রোধে চালকদের ডিজিটাল লাইসেন্স দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার তেজগাঁওয়ে বিআরটিএ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস এ তথ্য জানান। তিনি বলেন, "সনদ যাতে জাল করা না যায় সেজন্যে চালকদের ডিজিটাল লাইসেন্স দেয়া হবে। আগামী দুই বছরের মধ্যে এ কার্যক্রম শেষ হবে।" সুনীল কান্তি বলেন, "আগে মোটরযানের ব্লু বুক পেতে বছরের পর বছর লেগে যেত। এখন প্রয়োজনীয় কাগজপত্র পেলে ৫/৭ দিনের মধ্যে ব্লু বকু দেওয়ার ব্যবস্থা হবে। প্রয়োজনে সর্বোচ্চ ১ মাস সময় লাগতে পারে।" গত ২৬ ফেব্র"য়ারি থেকে ত্র"টিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ'র চালানো বিশেষ অভিযানের তথ্য তুলে ধরে সংস্থার চেয়ারম্যান জানান, ৬ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরীতে ১৭৬৩টি গাড়ির কাগজপত্র পরীক্ষা করে ৭১৪টির বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাগজপত্র না থাকায় ৬৬টি গাড়ি আটক করা হয়েছে। প্রস্তাবিত মোটর যান অধ্যাদেশ, ২০০৭ কার্যকর হলে ত্র"টিপূর্ণ যানবাহন চলাচল আরো কমিয়ে আনা যাবে জানিয়ে তিনি বলেন, "বিআরটিএকে স্বায়ত্বশাসন দিতে হবে। ভ্রম্যমাণ আদালতকে আরো জোরদার করতে হবে।" প্রস্তাবিত এ অধ্যাদেশে ডিজেল ও গ্যাস চালিত যানবাহনের ভাড়ার বৈষম্য কমিয়ে আনাসহ বেশ কিছু সুপারিশ রয়েছে বলে জানান তিনি। অন্যদের মধ্যে বিআরটিএ কর্মকর্তা আব্দুর রউফ, নওশের আহমেদ চৌধুরী, হুমায়ুন রশীদ খলিফা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমএইচসি/জেকে/২২৫০ ঘ.