গাজীপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের ছায়াবিথী এলাকায় সন্ত্রাসীরা ফিরুজ্জামান সোহেল নামে এক তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। রোববার বিকেলে হামলার পর গুরুতর আহত সোহেল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগের বিরোধের জের ধরে রোববার বিকেলে দক্ষিণ ছায়াবিথী এলাকায় নিজেদের বাড়ির সামনে দুই ভাই বাপ্পী ও তিথী সহযোগীদের নিয়ে সোহেলকে এলোপাতাড়িভাবে কোপায়। সোহেলকে রক্ষা করতে এসে বাপ্পী ও তিথীর মা আমেনা বেগমও গুরুতর আহত হন। পরে এলাকাবাসী সোহলে ও আমেনা বেগমকে প্রথমে গাজীপুর সদর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত সোহেলের বাবার নাম মো. সোহরাব উদ্দিন ভান্ডারী। সোনালী ব্যাংকের কর্মচারি সোহরাব উদ্দিন সপরিবারে শহরের রথখোলা এলাকায় বসবাস করেন।
এলাকাবাসী জানায়, প্রায় এক বছর আগে তুচ্ছ ঘটনায় তিথী ও তার সহযোগীরা সোহেলের ছোট ভাই মাসুমকে কুপিয়ে গুরুতর জখম করে। এঘটনায় জয়দেবপুর থানায় মামলা হলে তিথীকে পুলিশ গ্রেপ্তার করে ওই মামলায় কয়েকমাস কারাবাসের পর স
bdnews24