নাটোর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রিডমসহ বিভিন্ন সংস্থাকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে সোমবার নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের চার কর্মকর্তা ও একজন কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বেআইনি কাজের অভিযোগে আরও ছয়টি সংস্থার নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ফ্রিডম উন্নয়ন সংস্থাসহ নাটোর জেলার অন্যান্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধনে অনিয়ম খতিয়ে দেখতে সমাজসেবা অধিদপ্তরের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জেলা সমাজসেবা কার্যালয়ের চারজন কর্মকর্তা ও একজন কর্মচারিকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারিরা হলেন- নাটোর জেলা থেকে সদ্য বদলীকৃত উপ-পরিচালক মীর বক্স ও নিবন্ধন কর্মকর্তা (রেজিস্ট্রেশন অফিসার) মো. ইসমাইল, তার আগের উপ-পরিচালক আজিমুস শান ও নিবন্ধন কর্মকর্তা (রেজিস্ট্রেশন অফিসার) মো. আনিসুর রহমান এবং অফিস সহকারী মো. আব্দুল মান্নান।
তথ্য বিবরণীতে বলা হয়, স
bdnews24