ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- একাদশতম ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ১১ মার্চ রাতে সেনেগালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
১৩ ও ১৪ মার্চ সেনেগালের রাজধানী ডাকারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
ফাহিম মুনেম জানান, সেনেগাল থেকে দেশে ফিরে আসার সময় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য হয়ে আসবেন। প্রধান উপদেষ্টা সেখানে ১৮মার্চ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠক করবেন। ২০ মার্চ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসকে/২১৪০ঘ.
bdnews24