২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাওয়ার ২০ দিনের মধ্যে তথ্য দেয়ার নিশ্চয়তা দিয়ে তথ্য অধিকার আইন হচ্ছে

আবেদনের ২০ দিনের মধ্যে নাগরিকদের সরকারি -বেসরকারি যে কোনো তথ্য দেয়ার নিশ্চয়তা বিধান করে 'তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮' এর খসড়া তৈরি করেছে সরকার। খসড়ায় বলা হয়েছে, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে কোন নাগরিক আবেদন করলে ২০ দিনের মধ্যে তা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবেদনের ২০ দিনের মধ্যে নাগরিকদের সরকারি -বেসরকারি যে কোনো তথ্য দেয়ার নিশ্চয়তা বিধান করে 'তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮' এর খসড়া তৈরি করেছে সরকার। খসড়ায় বলা হয়েছে, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে কোন নাগরিক আবেদন করলে ২০ দিনের মধ্যে তা দিতে হবে। তবে 'রাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা কিংবা জনস্বার্থ' বিঘি