২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার মধ্যে নির্বাচনের পক্ষপাতি নন উপদেষ্টা গোলাম কাদের

জরুরি অবস্থা বহাল রেখে নির্বাচনের পক্ষপাতি নন উপদেষ্টা গোলাম কাদের। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সমর্থন করেন কি না- রোববার সাংবাদিকরা প্রশ্ন করলে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, "আমি এর পক্ষে না।" অবসরপ্রাপ্ত এ মেজর জেনারেল একই সঙ্গে বলেন, "তবে আইন শিথিল করে জরুরি অবস্থার মধ্যেও নির্বাচন করা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থা বহাল রেখে নির্বাচনের পক্ষপাতি নন উপদেষ্টা গোলাম কাদের। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সমর্থন করেন কি না- রোববার সাংবাদিকরা প্রশ্ন করলে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, "আমি এর পক্ষে না।" অবসরপ্রাপ্ত এ মেজর জেনারেল একই সঙ্গে বলেন, "তবে আইন শিথিল করে জরুরি অবস্থার মধ্যেও নির্বাচন করা যায়। ১৯৭০ সালে সব চেয়ে বিশ্বাসযোগ্য যে নির্বাচন হয়েছিল, তা জরুরি অবস্থার মধ্যেই হয়েছিল।" জরুরি অবস্থা তুলে নেওয়া হবে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট চিন্তা-ভাবনা এবং অভিমত রয়েছে।" তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। নির্বাচন কমিশনও নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জরুরি অবস্থার প্রত্যাহার চেয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এনিয়ে উপদেষ্টাদের বক্তব্যও একই রকম। আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফই স