২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগে জেলা, উপজেলা ও ইউপি নির্বাচন দাবি

সংসদ নির্বাচনের আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন চায় ইউনিয়ন পরিষদ ঐক্যজোট। ইউনিয়ন পরিষদে অবিলম্বে স্বশাসন প্রতিষ্ঠারও দাবি জানিয়েছে জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন চায় ইউনিয়ন পরিষদ ঐক্যজোট। ইউনিয়ন পরিষদে অবিলম্বে স্বশাসন প্রতিষ্ঠারও দাবি জানিয়েছে জোট। শনিবার নগরীর মুসলিম হলে ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের বৃহত্তর চট্টগ্রাম শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা সরকারের প্রতি এ আহবান জানান। বক্তারা বলেন, বিগত সরকারগুলো তাদের নির্বাচনী ইশতেহারে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্র"তি দিলেও ক্ষমতায় যাওয়ার পর তারা তা কখনই বাস্তবায়ন করেননি। ইউনিয়ন পরিষদে জনবল বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বারবার বলা হলেও কম জনবলের বিষয়ে কেউ কোন কিছু বলেন না। সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বাজেট বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদে দেওয়া এবং চেয়ারম্যান ও সদস্যদের প্রকৃত পদমর্যাদা নির্ধারণের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া বক্তারা এলজিআরডি উপদেষ্টা ঘোষিত ভাতা সময়োপযোগী নয় বলে তা প্রত্যাখ্যা&#2