ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সরকার হরকাত উল-জিহাদ-আল ইসলামী/বাংলাদেশকে (হুজি) আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বাংলাদেশের সন্ত্রাসবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়েছে, বাংলাদেশ সরকার কয়েক বছর আগেই হুজির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।
এতে আরো বলা হয়, "আমরা আশা করব, যে কোনো ধরনের সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের ব্যাপারে আন্তর্জাতিক স
bdnews24