২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল এস্টেট আইন করছে সরকার

আবাসন ব্যবসায় জালিয়াতি ও গ্রাহক হয়রানি রোধে ক্ষতিপূরণ বা জরিমানার বিধান রেখে 'রিয়াল এস্টেট আইন, ২০০৮' প্রণয়ন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন ব্যবসায় জালিয়াতি ও গ্রাহক হয়রানি রোধে ক্ষতিপূরণ বা জরিমানার বিধান রেখে 'রিয়াল এস্টেট আইন, ২০০৮' প্রণয়ন করা হচ্ছে। আইনের খসড়া আগামী ১০ মার্চ চূড়ান্ত করার পর উপদেষ্টা পরিষদে পাঠাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এ এস এম রাশিদুল হাই বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, "গত ৩ মার্চ মন্ত্রণালয়ের প্রাথমিক খসড়াটি নিয়ে আলোচনা করা হয়েছে। আরও কিছু সংশোধনীর জন্য আগামী ১০ মার্চ সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় খসড়াটি চূড়ান্ত করা হবে। পরে তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে।" রাশিদুল হাই জানান, নতুন আইনের আওতায় আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোই ব্যবসা করতে পারবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতি বা হয়রানি করার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণসহ নিবন্ধন বাতিল করা হবে। তিনি বলেন, "বর্তমান আবাসন ব্যবসায় কোনো নিয়ম নেই। কোনো নিয়ম মানাও হচ্ছে না। নতুন আইন হলে সবাই নিয়মের আওতায় আসবে। ফলে এ খাতে শৃঙ্খলা ফিরে আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২১২৪ ঘ.