ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকশা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও রাজউকের অথরাইজড অফিসার এস এম আসাদুজ্জামানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদের দুজনকেই ছয় কোটি দুই লাখ ৮৩ হাজার ৪৫৪ টাকা করে জারিমানা এবং এই টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছরের সশ্রম কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।
আতিকউল্লাহ খানের বিরুদ্ধে নকশা জালিয়াতির অভিযোগে আরও তিনটিসহ ৭টি মামলার বিচার কাজ চলছে। যার একটির রায় দেওয়ার কথা রয়েছে আগামী ৯ মার্চ।
আতিকউল্লাহ খান কারাগারে আটক রয়েছেন। যৌথবাহিনী গত বছরের ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। তবে আসাদুজ্জামান পলাতক রয়েছে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মাহমুদ হাসান নকশা জালিয়াতির অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
এতে আতিকউল্ল
bdnews24