২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার সাবেক মেয়র আমিনুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সম্পদের তথ্য গোপন ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সদস্য কাজী আমিনুল হকের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

খুলনা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সদস্য কাজী আমিনুল হকের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের যশোর কার্যালয়ের উপ পরিচালক মুঞ্জুর মোর্শেদ খুলনা থানায় এ মামলা করেন। খুলনা থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম মামলার অভিযোগ উদ্ধৃত করে জানান, কাজী আমিনুল হক গত বছরের ৯ জুলাই কমিশনে প্রায় দুই কোটি ৫২ লাখ টাকার সম্পদের হিসাব দেন। কিন্তু তদন্তে জানা যায়, তিনি প্রায় ৫৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া, তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৭৪ লাখ টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১১৫ ঘ.