২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপের দায়ে ঠাকুগাঁওয়ে একজনের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে এসিড নিক্ষেপ মামলায় একরামুল হক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জেলা ও দায়রা জজ গিয়াসউদ্দিন আহমেদ এই রায় দেন। মামলার অপর আসামি মিজানুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে এসিড নিক্ষেপ মামলায় একরামুল হক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জেলা ও দায়রা জজ গিয়াসউদ্দিন আহমেদ এই রায় দেন। মামলার অপর আসামি মিজানুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়। গাইবান্ধায় এসিড নিক্ষেপের দায়ে বিপ্লব মণ্ডল নামে একজনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়ছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. শরিফ উদ্দিন এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুভাষ চন্দ্রকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমাদের ঠাকুগাঁও প্রতিনিধি জানান, পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের আলাউদ্দিনের ছেলে একরামুল (২৭) তার চাচা আব্দুল হামিদের মেয়ে মনসুরা খাতুনকে বিয়ের প্রস্তাব দেয়। মনসুরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০১ সালের ২৮ এপ্রিল রাতে একরামুল হক ঘুমন্ত মনসুরাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এসিডে মনসুরার মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পাশে শুয়ে থাকা তার ছোটবোন মারজুনা খাতুন ও দাদীও আহত হন। এই ঘটনায় ওই বছরের ১ মে মনসুরার বাবা পীরগঞ্জ থানায় দুইজনকে আসামি করে একটি মামলা করেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জোব্বার কলেজের ছাত্রী আনজুয়ারা বেগম ১৯৯৭ সালের ১৫ জুলাই কলেজ যাওয়ার পথে আসামি বিপ্লব ও সুভাষ চন্দ্র তাকে আটকিয়ে লাঞ্ছিত করে এবং এসিড নিক্ষেপ করে তার মুখ ও শরীর ঝলসে দেয়। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় আনজুয়ারার বড়ভাই নজরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। বিপ্লব সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সাপরহাটি গ্রামের দীনবন্ধু মণ্ডলের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৮ ঘ.