২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনু মুহাম্মদকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকির প্রতিবাদে রোববার দ্বিতীয় দিনের মত মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 01:03 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু
মুহাম্মদকে হত্যার হুমকির প্রতিবাদে রোববার দ্বিতীয় দিনের মত মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে।

সকাল ১১টায় সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে একটি মৌন মিছিল সমাজবিজ্ঞান ভবন থেকে বেরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রায় তিনশ শিক্ষার্থী কালোব্যাজ ধারণ করে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এই প্রতিবাদ কর্মসূচির সংগঠক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সোহাগ ও রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে আমরা স্যারকে হুমকির প্রতিবাদ ও তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"

একই দাবীতে নিপীড়ন বিরোধী ছাত্র-ছাত্রীর ব্যানারে শনিবার মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা হত্যার হুমকি দাতাকে সনাক্ত করার ও শাস্তির দাবি জানান। এশিয়া এনার্জিসহ সব বহুজাতিক বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলেরও দাবি জানানো হয়।

২৬ ফেব্র"য়ারি টেলিফোনে অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.