২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ নম্বরে বোমা হামলা মামলার বিচার শুরু হওয়ার কথা থাকলেও হয়নি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে বোমা হামলার অভিযোগে ১৯৮৯ সালে দায়ের করা মামলার বিচার রোববার শুরু হওয়ার কথা থাকলেও তা হয় নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে বোমা হামলার অভিযোগে ১৯৮৯ সালে দায়ের করা মামলার বিচার রোববার শুরু হওয়ার কথা থাকলেও তা হয় নি। ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল হোসেন মামলার আসামীদের মধ্যে কারাগারে থাকা ছয়জনের মধ্যে তিনজনকে আদালতে উপস্থিত করা না হওয়ায় মামলার শুনানি স্থগিত করেন। ঐ তিন আসামীকে কেন আদালতে নিয়ে আসা হয়নি কারা কর্তৃপক্ষকে তার উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। ৬ মার্চ পুনরায় এই মামলার আসামীদের আদালতে উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে হাজির না করা তিন আসামী হলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, মেজর (অব.) বজলুল হুদা ও শাহজাহান। লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশিদ, মেজর (অব.) বজলুল হুদাসহ ১৬ জনের বিরুদ্ধে ১৯৮৯ সালে ধানমন্ডি থানায় দায়ের করা এই মামলার আসামীদের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য গত মঙ্গলবার এ দিন ধার্য করা হয়েছিল। মামলার পাঁচ আসামী বর্তমানে পলাতক এবং কর্নেল ফারুক ও মেজর বজলুল হুদাসহ ছয় আসামী কারাগারে রয়েছেন। অভিযোগপত্রভুক্ত চার আসামী জামিনে রয়েছেন এবং একজন মারা গেছেন। মামলার অপর আসামীরা হচ্ছেন- জর্জ মিয়া, গোলাম সারোয়ার, ফ্রিডম সোহেল, শাহজাহান, জব্বার আহমদ, নাজমুল মাকসুদ, রেজাউল করিম খান, হুমায়ুন কবির, মিজানুর রহমান, খন্দকার আমিরুল ইসলাম,গাজী ইমাম ও মো. হুমায়ুন কবির। মামলার অপর আসামী গাজী লিয়াকত হোসেন মারা গিয়েছেন। অভিযুক্তরা সবাই ফ্রিডম পার্টির নেতা এবং কর্মী। শুনানিতে জামিনে থাকা সব আসামী উপস্থিত ছিলেন। কারাগারে আটক যে তিনজন আসামীকে আদালতে হাজির করা হয়েছিল তারা হলেন ফ্রিডম সোহেল, জর্জ মিয়া ও গোলাম সারোয়ার। বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৭ সালে এই মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও কয়েকজন আসামী পলাতক থাকায় ও কিছু আইনগত জটিলতার কারণে বিচার বিলম্বিত হচ্ছিল। স