২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে পারলেই দেখা মিলবে সেই স্বপ্নভূমির'

'৭১ এর গুলির ক্ষত বয়ে চলেছেন মুক্তিযোদ্ধা অটল কুমার মজুমদার। সেই ক্ষতে এখন পচন ধরেছে। অন্নের সংস্থানই যখন দায়, তখন এর চিকিৎসার ব্যবস্থা করা তো সুদূর পরাহত যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধার জন্য। এক বুক আশা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন; এখন স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দিন কাটছে অটল মজুমদারের। তবে এ মুক্তিযোদ্ধার এখনও দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে পারলেই দেখা মিলবে সেই স্বপ্নভূমির। অটল মজুমদারের কথা জানাচ্ছেন মনোজ সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মনোজ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোপালগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১ এর গুলির ক্ষত বয়ে চলেছেন মুক্তিযোদ্ধা অটল কুমার মজুমদার। সেই ক্ষতে এখন পচন ধরেছে। অন্নের সংস্থানই যখন দায়, তখন এর চিকিৎসার ব্যবস্থা করা তো সুদূর পরাহত যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধার জন্য। এক বুক আশা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন; এখন স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দিন কাটছে অটল মজুমদারের। তবে এ মুক্তিযোদ্ধার এখনও দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে পারলেই দেখা মিলবে সেই স্বপ্নভূমির। স্বাধীনতার ৩৭ বছর পর এখন প্রায় নিঃস্ব গোপালগঞ্জ সদর উপজেলার বাঘাজুড়ি গ্রামের অটল কুমার মজুমদার। পৈত্রিক ১৮ বিঘা জমি, টিনের দুটি ঘর বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। তারপরও সুস্থ জীবনে ফেরা হয়নি। কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসার খরচ তো পরে অন্নের সংস্থান যোগাতেই হিমশিম খাচ্ছেন। ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁইটুকুও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অটল কুমার অনুযোগের সুরে জানালেন, সিডরের পর তার খোঁজ-খবর কেউ নেয়নি। অর্থাভাবে দুই সন্তানকে লেখাপড়া করাতে পারেননি তিনি। "দুই ছেলে রাজিব মজুমদার ও সজীব মজুমদারকে অভাবের কারণে পড়ালেখা করাতে পারিনি। তারা দিনমজুরের কাজ করে কোনরকম পেট চালিয়ে নিচ্ছে। প্রতিদিনই অনেক টাকার ওষুধ খেতে হচ্ছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতি মাসে ৩ হাজার ৭০০ করে ভাতা দেয়। এ টাকায় তো চিকিৎসা খরচই চলে না। ছেলেদের দিনমজুরির পয়সায় অভাব-অনটনের মধ্যে ঠিকে আছি।" সারাদিন ঘরে বসে অলস সময় কাটে অটল কুমারের। চলাফেরা করতে হয় লাঠি ভর দিয়ে। কথা হয় মুক্তিযুদ্ধ সেই অগ্নিঝরা সময় নিয়ে। '৭১ সালের এপ্রিল মাসের শেষের দিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে বাড়ি থেকে পালিয়ে ভারতের লবণ হ্রদ ক্যাম্পে যান তিনি। অটল বললেন, "সেখান থেকে ট্রেনিং এর জন্য বিহারের চাকুরিয়ায় পাঠানো হয়। চাকুরিয়া ক্যাম্পে ২১ দিনের ট্রেনিং নিই। ট্রেনিং শেষে কল্যাণী রেস্ট ক্যাম্পে এসে দুই দিন কাটাই। এখানেই হাতে অস্ত্র তুলে দেওয়া হয়; একটি এসএলআর।" "২৫ মে বয়রা-ছুটিপুর সীমান্ত হয়ে আমরা ২৫০ জন মুক্তিযোদ্ধা বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিই। রাত ৮টার দিকে সীমান্ত দিয়ে ঢোকার সময় পাকবাহিনী অতর্কিত হামলা চালায়। এ সময় ১৩ জন মুক্তিযোদ্ধা ঘটনাস্থলেই শহীদ হন। আমিসহ ৫০ জন আহত হই।" সেদিন অটল মজুমদারের ডান পা গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ভারতের নদীয়া জেলার নাজিরপুরে এক ডাক্তারের কাছে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর কল্যাণী হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা হয়। ইতোমধ্যে গুলিবিদ্ধ স্থানে পচন ধরে। তিনি বলেন, "এরইমধ্যে দেশ স্বাধীন হলে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। '৭১ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিয়েছি। ক্ষতস্থানের পচন এখনও সারেনি। এভাবে দিন দিন কর্মক্ষমতা হারিয়ে পঙ্গু হয়ে পড়ি।" অটল কুমার বর্তমানে ডা. জীবনানন্দ হালদার ধীমানের চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, গুলি লাগা স্থানে রাসায়নিক কোনও কিছু লেগেছিল বলে ক্ষতের সৃষ্টি হয়েছে। বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা হলেই তিনি সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসা