২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুখে দাঁড়ানোর মাসপ্রথম পতাকা তোলার দিন

উত্তাল মার্চের দ্বিতীয় দিন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরেকটি সোনার আখরে লেখা তারিখ। বাংলাদেশ নামে তখনো-জন্ম-না -নেওয়া এক নতুন দেশের প্রথম পতাকা উত্তোলনের দিন এটি। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় হাজারো ছাত্র জনতার সামনে বাংলাদেশের মানচিত্র-খচিত সেই পতাকা উত্তোলন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 06:33 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উত্তাল মার্চের দ্বিতীয় দিন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরেকটি সোনার আখরে লেখা তারিখ। বাংলাদেশ নামে তখনো-জন্ম-না -নেওয়া এক নতুন দেশের প্রথম পতাকা উত্তোলনের দিন এটি। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় হাজারো ছাত্র জনতার সামনে বাংলাদেশের মানচিত্র-খচিত সেই পতাকা উত্তোলন করা হয়। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। ক্যাম্পাসে এই পতাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে দুপুরে সুপ্রিম কোর্ট ও সচিবালয়সহ পূর্ব পাকিস্তনের অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ঘোষণা দেওয়ায় আগের দিন থেকেই বিক্ষোভে ফেটে পড়েছিল পূর্ব পাকিস্তান। পতাকা উত্তোলনের দৃঢ় পদক্ষেপ স্বাধীনতাকামী বাঙালির আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১২২৫ঘ.