২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় আরও ৭টি লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে রোববার আরও সাতটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ৪৬ এ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।" এদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 06:19 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা থেকে রোববার আরও সাতটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ৪৬ এ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।" এদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো, কেরানীগঞ্জের লোকমান হোসেনের ছেলে রাজিব (৮), লালমনিরহাটের আবু বকর সিদ্দিকীর ছেলে হাবিবুর রহমান সৌরভ (২৬), নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার কৃঞ্চ দাসের মেয়ে ঝুমকা (১৮) ও লক্ষণ দাসের ছেলে হৃদয় (৮), মুন্সীগঞ্জের কালীনগরের মৃত হাফিজউদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০)। অজ্ঞাতদের মধ্যে রয়েছে ৫৫ বছরের এক বৃদ্ধ ও ছয়মাস বয়সী এক কন্যা শিশু। বুড়িগঙ্গার তীরে এখনো আহাজারি চলছে। রোববারও নদীতে লাশ খুঁজেছেন দুর্ঘটনাকবলিত লঞ্চ সৌরভ-১ এর নিখোঁজ যাত্রীদের স্বজনরা। ঢাকা থেকে মুন্সীগঞ্জের ঢহুরী যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে বালুবাহী ট্রলারের ধাক্কায় দেড়শ যাত্রী নিয়ে ডুবে যায় সৌরভ-১ । শুক্রবার পর্যন্ত ৩৯ টি লাশ উদ্ধার করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসকে/১৪১৫ ঘ.