২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভারতীয় শাড়ি ও থ্রি পিস আটক

কুমিল্লায় শুক্রবা রাত ও শনিবার পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রি পিস উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ শাড়ি ও থ্রিপিসের আনুমানিক দাম দেড় কোটি টাকা বলে বিডিআর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

কুমিল্লা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় শুক্রবা রাত ও শনিবার পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রি পিস উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ শাড়ি ও থ্রিপিসের আনুমানিক দাম দেড় কোটি টাকা বলে বিডিআর জানিয়েছে। কুমিল্লার ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুকিম জানান, শনিবার ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের জুলাই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয় গাইট ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করে বিডিআর। উদ্ধার করা শাড়ি ও থ্রি পিসের দাম ২৫ লাখ টাকা হতে পারে বলে তিনি জানান। কর্নেল মুকিম আরও জানান, শুক্রবার গভীর রাতে বিডিআরের একটি দল চৌদ্দগ্রাম উপজেলার হাড়ী সর্দার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে এটি না থেমে চলে যায়। এরপর বিডিআর ধাওয়া করে মহাসড়কের কোটবাড়ী এলাকায় ভ্যানটি আটক করে। ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৭ গাইট ভারতীয় শাড়ি ও থ্রি পিস। আটক মালের দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা। উদ্ধার করা সকল মামলামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.