ঢাকা, ফেব্র"য়ারি ২৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আর্ন্তজাতিক পুলিশ সংস্থা 'ইন্টারপোল' এর মহাসচিব রোনাল্ড কে নোবেল শনিবার বিকেলে ঢাকা আসছেন।
পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকায় পৌঁছেই তিনি সিআইডি সদর দপ্তরে 'অপরাধ তথ্য বিশ্লেষণ ইউনিট' উদ্বোধন করবেন। এরপর পুলিশ সদর দপ্তরে ইন্টারপোল শাখার কার্যালয় (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো-এনসিবি) পরিদর্শন এবং পুলিশের মহাপরির্দশকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখবেন তিনি ।
রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনের সঙ্গে দেখা করার পর ১১টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ইন্টারপোলের মহাসচিব ভারত ও নেপাল সফর শেষ করে ঢাকায় আসছেন। পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (প্রশাসন) নব কিশোর বিক্রম ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোনাল্ড নোবেলের শুক্রবার আসার কথা ছিল। কিন্তু নেপালে কর্মসূচির কারণে তা বিলম্বিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24